নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে একটি পেপসি কোম্পানিতে হঠাৎই অ্যামোনিয়া গ্যাস লিক করে। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিন আচমকা গ্যাস লিক করায় সেই গন্ধ ছড়িয়ে পরে এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু হঠাৎ করে কিভাবে গ্যাস লিক করল তা জানতে পারা যায়নি।এত বড় একটি কোম্পানিতে কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনিক আধিকারিকরা। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে অবশেষে পরিস্থিতি সামাল দেওয়া হয়। গ্যাস লিক করে আরো বড়সড়ো রকমের বিপদ ঘটে যেতে পারতো বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে এবং এলাকাবাসীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে।

