মৌমিতা দেবনাথ
পেনটাগনের নাম শুনেছেন, নিশ্চয়ই শুনে থাকবেন কারণ বিশ্বের সবচেয়ে বৃহত্তম অফিস বিল্ডিং এর তালিকায় প্রথমে রয়েছে এই পেন্টাগন। তবে এবার বিশ্বের সেরা অফিস বিল্ডিং এর শিরোপা উঠতে চলেছে ভারতের মুকুটে। কারণ ভারতের গুজরাতের সুরাটে তৈরি হতে চলেছে বিশ্বের সর্ব বৃহত্তম অফিস বিল্ডিং। সুরাটকে বলা হয় হীরা ব্যবসার কেন্দ্র। তবে সহজ ছিল না ইমারত তৈরির কাজ জানা যাচ্ছে চার বছর লেগেছে এই ইমারত তৈরি করতে। এবং ৯০% হিরের কাজ হয় যে সুরাটে সেই বিল্ডিংকে এবার বিশ্বের সর্ব বৃহত্তম অফিস বিল্ডিং হিসাবে তৈরি করা হচ্ছে যার নাম ডায়মন্ড বোর্স । এই ডায়মন্ড বোর্সের নাম দেওয়া হয়েছে অপূর্ব ভবন। আপনি জানলে অবাক হবেন এই বিউটিকে ওয়ান স্টপ ডেস্টিনেশন হিসেবে তৈরি করা হচ্ছে যে ভবনটিতে রয়েছে মোট ১৫তলা। হিরে ব্যবসার সাথে জড়িত পালিশ থেকে শুরু করে যাবতীয় কাজ করার জন্য এই বিল্ডিংটি তৈরি করা হচ্ছে। জানা যাচ্ছে ,এই বিল্ডিংটি নয়টি আয়তক্ষেত্রাকার কাঠামোর আকারে তৈরি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ এর নভেম্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভবনটির উদ্বোধন করবেন।সুরাত ডায়মন্ড বোর্সের নকশা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার পরে ভারতীয় সংস্থা মরফোজেনেসিস নিজেই ডিজাইন করেছে। তবে অপূর্ব ভবন যে আগামী দিনে ভারতের মুকুটে অন্যতম সেরা পালক হতে চলেছে তা বলাই বাহুল্য।

