পুলিশ কে তুলে আছাড় মারার হুমকি দিলেন বেচারাম মান্না, মন্তব্য ঘিরে চরম বিতর্ক রাজনৈতিক মহলে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পুলিশ কে তুলে আছাড় মারার হুমকি দিলেন বেচারাম মান্না, মন্তব্য ঘিরে চরম বিতর্ক রাজনৈতিক মহলে।
এবার পুলিশকে তুলে আছাড় মারার হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।এদিন জয়কৃষ্ণপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সাবওয়ে তৈরির দাবিতে সভায় যোগ দেন বেচারাম। সভার পরে তিনি গ্রামবাসীদের সাথে আলোচনা করেন।যেখানে রাস্তার কাজ করছে করুক। তাতে বাধা দেওয়া যাবে না। রাস্তা অবরোধও করা যাবে না। কিন্তু সাব ওয়ের জন্য প্রস্তাবিত ১০০ মিটার জায়গায় রাস্তার কাজ করতে এলে তাকে ধরে বেশ করে পিটিয়ে দেবে। বাকিটা আমি বুঝে নেব।’ তখন এক গ্রামবাসী বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাউকে মারধর করলে পুলিশ ব্যবস্থা নিতে পারে। আর এই কথার প্রেক্ষিতে তিনি তেড়ে বেগুনে জ্বলে গিয়ে বলে ওঠেন যে পুলিশ ব্যবস্থা নেবে পুলিশকে তুলে আছাড় মারবো। একজন রাজ্যের মন্ত্রীর মুখে এ ধরনের কথা শুনে তাই বিভিন্ন মহলে উঠেছে বিতর্ক। যে একজন মন্ত্রী কিভাবে এরকম ভাষা ব্যবহার করতে পারেন? ভিডিওটি প্রকাশ্যে আসতেই অবশ্য সাফাই দিয়ে তিনি বলেছেন এখানে মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যেখানে পরিষ্কার তাকে বলতে শোনা যাচ্ছে যে পুলিশকে তুলে আছাড় মারার কথা সেখানে ভুল ব্যাখ্যা কিভাবে হতে পারে বিতর্ক উঠেছে। বিজেপির কটাক্ষ, অনুব্রত মণ্ডল পুলিশকে বোমা মারার হুমকি দিয়েছেন। আর সিঙ্গুরের বিধায়ক পুলিশকে আছাড় মারার হুমকি দিচ্ছেন। যদিও তৃণমূলের তরফে এখনো পর্যন্ত এই মন্তব্যের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।