পুলিশের পিস্তল হাতে সামাজিক মাধ্যমে ছবি দিতেই বিতর্কে যুবক

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
থানার ভেতরে পুলিশের সার্ভিস বন্দুক হাতে নেট মাধ্যমে ছবি আপলোড হতেই প্রবল বিতর্কে জরালো যুবক। ঘটনাটি ঘটেছে সোদপুরে। সোদপুরের নন্দনকানন এলাকার বাসিন্দা নির্ণয় ভট্টাচার্য ওরফে বিল্টু থানার ভেতরে পুলিশের বন্দুক হাতে নিয়ে কিছুদিন আগে নেট মাধ্যমে একটি ছবি আপলোড করেছিলেন। ছবি ভাইরাল হতেই অভিযোগের তীর উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। থানার ব্যারাকের মধ্যে পুলিশের ব্যবহৃত সরকারি পিস্তল হাতে নিয়ে সামাজিক মাধ্যমে ছবি দিয়েছেন। জানা যায় যে বিলটু বিভিন্ন থানার চর হিসাবে কাজ করেন। তিনি কোন পুলিশ কর্মী নন তবে তার বিরুদ্ধে অভিযোগ যে থানা এবং পুলিশের নাম করে তিনি বিভিন্ন সময়ে মানুষকে দিয়ে কাজ করিয়ে নেন। অবশ্য এই ঘটনাকে অস্বীকার করেছেন, নির্ণয় ভট্টাচার্য তিনি জানালেন তিনি কখনোই দাদাগিরি করেননি। তাই এই অভিযোগ পুরোপুরি মিথ্যে যেহেতু তার একজন বন্ধু পুলিশে চাকরি করেন তাই শুধুমাত্র আবেগের বসে তিনি পিস্তলটি হাতে নিয়ে ছবি তুলেছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।