মলয় দে নদীয়া’- গতকাল রাতে নদীয়ার ধানতলা থানার কুলগাছি এলাকায় গরু চোর এবং পাচারকারী হিসেবে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসাবে আটক করে এলাকাবাসী। ধানতলা থানায় খবর দিলে পুলিশ প্রশাসন এসে তাকে নিয়ে যাওয়ার সময় প্রচন্ড ভিড়ে, ওই এলাকার এক নাবালকসহ দুই ব্যক্তি গাড়ির তলায় চাপা পড়ে। যার ফলে তিনজনকে হাসপাতালে ভর্তি করলেও ওই নাবালক আজ মারা যায় বাকী দুজনের শারীরিক পরিস্থিতিও ভালো নয় । এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি ভাঙচুর এবং বিক্ষোভ শুরু করে । আহত হয় দুই কনস্টেবল ও তারা একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি।
গাড়ির সাথে পথচারী দুই ব্যক্তির ধাক্কা লাগাকে কেন্দ্র করে, পুলিশের সাথে বচসা সৃষ্টি হয় স্থানীয় স্ত

