মৌমিতা দেবনাথ
অটোচালকদের দাদাগিরিতে নাজেহাল পুলিশ আধিকারিকরা। এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ অটোচালকের বিরুদ্ধে। শ্যামনগরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যে পুলিশ সর্বদা সমাজকে রক্ষা করে ,নিজেদের কর্তব্য থেকে কখনো পিছু হাটে না সেই পুলিশকেই বেদম প্রহার। পুলিশ আধিকারিকদের অভিযোগ অটো চালকরা নিত্য দিন এলাকায় ব্যাপক দাদাগিরি শুরু করেছে। আক্রান্ত ওই পুলিশকর্মীর অভিযোগ তিনি নিজের কর্তব্য পালন করছিলেন ঠিক সেই সময় অটোচালক নিয়ম ভঙ্গ করায় তাদের মধ্যে বচসার সৃষ্টি হয় আর এর পরই নাকি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন ওই অটো চালক। অটোচালকের দাদাগিরিতে রীতিমত অসহায় এখন পুলিশ।

