পুরো বোর্ড গঠন হলো নদীয়ার কৃষ্ণনগর পৌরসভায়

মলয় দে নদীয়া:- দীর্ঘ প্রতীক্ষার পর স্বয়ংসম্পূর্ণ পৌর বোর্ড গঠন হলো নদীয়ার কৃষ্ণনগর পৌরসভায়।
দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর পৌরসভার দায়িত্বভার নিয়ে পৌরসভাকে সচল রেখে ছিলেন সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত মহকুমা শাসক। যার ফলে দীর্ঘদিন পৌরসভায় নিজস্ব বোর্ড তৈরি হয় না হওয়ার কারণে পূর্বে একাধিকবার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও পথসভার মধ্য দিয়ে সরব হতে দেখা গিয়েছে কৃষ্ণনগর শহরে। তারই অবসান ঘটিয়ে বুধবার নদীয়ার কৃষ্ণনগর পৌরসভায় আনুষ্ঠানিকভাবে গঠিত হলো পৌরবোর্ড। প্রবর্তনের অনুষ্ঠানে যোগদান করতে এসে দলের পুরোনো নেতাকর্মী সহ যুব নেতা কর্মীদের সংগঠিত করে আগামী দিনে সম্প্রীতি ও মেল বন্ধন বজায় রেখে একসাথে দলীয় কর্মসূচি পালন করা হবে পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী করে তোলার মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা প্রতিশ্রুতি গ্রহণ করা হবে বলে এই দিন জানান কৃষ্ণগর উত্তর সাংগঠনিক জেলার নব নির্বাচিত সভাপতি তথা শিক্ষক নেতা জয়ন্ত সাহা।