পুরুষ মহিলা উভয় আওয়াজ এ হকারি করে তাক লাগালেন যুবক

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পুরুষ মহিলা উভয় আওয়াজ এ হকারি করে তাক লাগালেন যুবক।
‘সেল সেল বাম্পার সেল ও দাদারা ও দিদিরা’। শপিংমলে, রাস্তার মোড়ে,বাসে ট্রেনে নিত্য দিনের যাত্রা পথে হকারদের অভিনব কায়দায় জিনিস বিক্রি করতে আমরা সকলেই দেখি। এক্কেবারে অভিনব কায়দায় তারা জিনিস বিক্রি করেন। এত নিখুঁত সুন্দর কায়দায় তারা অঙ্গভঙ্গি করেন এবং গলার আওয়াজ বার করেন দেখলে মনে হয় যে প্রথাগত কোন শিক্ষা নিয়ে এসেছে। এবার হকারদের সেই গলার আওয়াজ কে মিমিক্রি করে ভাইরাল হলেন এক যুবক। একবার তিনি পুরুষের আওয়াজ করছেন আবার মহিলার আওয়াজ করছেন। আর বলছেন বাম্পার সেল ও দাদারা ও দিদিরা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সকলেই যেমন মজা পাচ্ছেন ভিডিওটি দেখে সেরকমই ওই যুবকের প্রশংসায় পঞ্চমুখ।