পুরাতন মালদা ব্লকের নলডুবি এলাকায় ১৬১ ও ১৬২ নম্বর বুথে তৃণমূল বিজেপি ও কংগ্রেসের সংঘর্ষ লাঠিচার্জ পুলিশের। ঘটনায় সাময়িক উত্তেজনা নল ডুবি এলাকায়।

পুরাতন মালদা ব্লকের নলডুবি এলাকায় ১৬১ ও ১৬২ নম্বর বুথে তৃণমূল বিজেপি ও কংগ্রেসের সংঘর্ষ লাঠিচার্জ পুলিশের। ঘটনায় সাময়িক উত্তেজনা নল ডুবি এলাকায়।পরস্পর পরস্পরের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। উত্তেজনার সৃষ্টি হলে বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। জেলা পরিষদ এর তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনানি মন্ডল মাইতির অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতী সহ কংগ্রেস ও নির্দলের প্রার্থীরা বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তাদের মারধরও করা হয়েছে এমনটাই অভিযোগ তুলেছেন জেলা পরিষদ এর তৃণমূল প্রার্থী মৃণালিনী মন্ডল মাইতি।
পাল্টা অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা পরিষদ প্রার্থী মৃণালিনী মন্ডল মাইতির বিরুদ্ধে ছাপ্পা ভোট চালানোর চেষ্টার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। পুলিশের সঙ্গে সেটিংয়ে কাজ করছে তৃণমূল এমনটাই অভিযোগ বিজেপির।।