নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
পুকুর ভরাট করছে তৃণমূল নেতা, ক্ষোভে রাস্তা অবরোধ স্থানীয়দের,
দেদার প্রমোটারী করে চলছে পুকুর ভরাট। এবার জলাশয় বন্ধ করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। এলাকার বাসিন্দাদের অভিযোগ ওই তৃণমূল নেতা নিজে দাঁড়িয়ে থেকে পান্তু আর নজরুল পল্লী এলাকার একটি পুকুর ভরাট করাচ্ছে। স্থানীয় বাসিন্দারা ঐ তৃণমূল নেতার বিরুদ্ধে স্থানীয় থানা বিডিও সহ সমস্ত জায়গায় অভিযোগ দায়ের করেছে কিন্তু তারপরেও মেলেনি কোনরকম সুরাহা। এরপর বাধ্য হয়েই পান্তুয়া চুঁচুড়া ৩৯ নম্বর রোডের উপর পান্তুয়া রেলগেট সংলগ্ন এলাকায় পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ এলাকার তৃণমূল নেতা মোমিন নিজে দাঁড়িয়ে থেকেই পুকুর ভরাট করাচ্ছেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে

