পুকুরে জাল ফেলতেই উঠে এল বৃহৎ আকৃতির কুমির

পুকুরে জাল ফেলতেই উঠে গেল মস্ত বড় এক কুমির। চোখে না দেখলে যা বিশ্বাস করা দায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ফটিকপুরে। প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন গ্রামবাসী কুমির দেখতে পান। তাঁদের দেখেই কুমিরটি পুকুরের জলে নেমে যায়। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় গোটা গ্রামে। অবশেষে কয়েক ঘণ্টার চেষ্টায় বন কর্মীদের জালে ধরা পরল ওই কুমিরটি। জানা গেছে বিশাল আকৃতির কমিটির দৈর্ঘ্য ৫ ফুট। পার্শ্ববর্তী কোনও নদী থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল কুমিরটি। কুমিরের আতঙ্কে কার্যত ঘাম ছুটেছিল এলাকাবাসীর। কুমিরটি ধরার জন্য ওই বড় পুকুরে বসানো হয়েছিল সাতটি পাম্প। কুমির দেখতে এদিন ওই পুকুরের পাড়ে ভিড় জমে স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা এলাকায়।