পার্টি অফিস বন্ধ করে দলত্যাগ তৃণমূল নেতার

মৌমিতা দেবনাথ
দান করে দেওয়া হল পার্টি অফিসের সমস্ত আসবাবপত্র। পার্টি অফিস বন্ধ করে দল ছাড়লেন তৃণমূল নেতা। কিন্তু কেন এমনটা ঘটলো। ভোটের মুখে পূর্ব বর্ধমানে ভাঙ্গন। সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা জানালেন তিনি সক্রিয় রাজনীতি ছেড়ে দিলেন।এক রাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন সম্পাদক অভিজিৎ সোম সহ বেশ কয়েকজন তৃণমূল সমর্থক। তিনি আরো বলেন,ব্লক সভাপতি আমাদের সঙ্গে কোনও আলোচনা করেননি। কীভাবে দেওয়াল লিখন হবে বা ভোটপ্রচার হবে।ক্ষোভ উগরে বলেন,যে বাড়িতে আমরা দলীয় কার্যালয় খুলেছি সেই বাড়ির মালিককে দলের অঞ্চল সভাপতি সহ বেশ কয়েকজন হুমকি দিচ্ছে বলে বাড়ির মালিক জানিয়েছে। বাড়ির মালিক ঘর দিতে নিষেধ করেছে আর যে কারণেই তারা দল ছাড়বেন অফিসের সমস্ত জিনিসপত্র এদিন স্থানীয় কয়েকটি সংস্থাকে দান করে দেওয়া হয়েছে। ভোটের আগে এমন ঘটনায় বেশ শোরগোল বর্ধমানে।