পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলায় আঘাত করে নিজে আত্মঘাতী নদিয়ার তাহেরপুরে

পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলায় আঘাত করে নিজে আত্মঘাতী নদিয়ার তাহেরপুরে

মলয় দে নদীয়া :-
স্বামী-স্ত্রী গন্ডগোলের জেরে স্ত্রীর গলায় আঘাত করে নিজে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে তাহেরপুর থানার বারাসাত গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ওই দম্পতি পূর্ব বর্ধমান থেকে একটি নিমন্ত্রণ রক্ষা করতে নদীয়ায় এসেছিলেন। ঘটনার তিন দিন পর রানাঘাট হাসপাতালে বসে সে দিনের অভিজ্ঞতার কথা শোনালেন জখম গৃহবধূ শোভা সাজ্জার।