মৌমিতা দেবনাথ
পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছেন এই যুবক
পরিবেশকে রক্ষা করার জন্য পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছেন এই যুবক। পেশায় তিনি একজন যোগাশিক্ষক। যোগাসন করে কিভাবে শরীরকে সুস্থ রাখা যায় তা তিনি মানুষকে শেখান।তাই পায়ে হেঁটে এবার পরিবেশকে সুস্থ রাখার বার্তা দিতে বেরিয়ে পড়েছেন কর্নাটকের মাইশোরের যুবক কৃষ্ণা নায়ক। বর্তমানে তার লক্ষ্য দেশের সব রাজ্য পায়ে হেঁটে ভ্রমণ। ইতিমধ্যেই প্রায় আটটি রাজ্য ঘোরা হয়ে গেছে। সাধারণ মানুষকে যোগাভ্যাসের বার্তা দিতেই তিনি উদ্যোগ নিয়েছেন। তিনি জানান শরীরকে সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম অত্যন্ত জরুরী।

