নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পায়ে হেঁটে ভারত ভ্রমণের স্বপ্নে মহারাষ্ট্র থেকে ২৭ দিন পার করে পশ্চিমবঙ্গে।
তার স্বপ্ন তিনি পায়ে হেঁটে ভারত ভ্রমণ করবেন আর সেই পরিকল্পনা নিয়ে ২৭ দিন আগে বের হয়েছিলেন বাড়ি থেকে শুরু করেছিলেন তার যাত্রা পথ। মূলত ভারতের সংস্কৃতি এবং সৌন্দর্যকে উপভোগ করতেই মহারাষ্ট্র থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি ছত্রিশগড় জগন্নাথ পুরী হয়ে অবশেষে পায়ে হেঁটে ২৭ দিন পার করে তিনি বঙ্গের মাটিতে পা দিলেন। বাড়ি থেকে নিয়ে বের হননি কোনো রকম টাকা পয়সা নিয়ে শুধু একটি ব্যাগ এবং ভারতের জাতীয় পতাকা ছিল তার সঙ্গী। আর সেই জাতীয় পতাকার মাহাত্ম্যই নাকি তার যাত্রা পথকে এগিয়ে নিয়ে চলেছে। ওই ব্যক্তি জানালেন যে ভারতের জাতীয় পতাকার মূল্য এবং মাহাত্ম্য এতটাই যে পথ চলতি মানুষদের থেকে এবং বিভিন্ন ক্যাম্পের থেকে তিনি সহযোগিতা পাচ্ছেন আর সেই ভাবেই এগিয়ে চলেছেন। পায়ে হেঁটে তিনি এরপর পারি দেবেন জয়রামবাটি তারপর মায়াপুর এবং একে একে মালদা শিলিগুড়ি ভ্রমণ করবেন। ভ্রমণের ইচ্ছে থাকলে যে অর্থ না থাকা সত্ত্বেও ভ্রমন করা যায় তার দৃষ্টান্ত হয়ে থাকলেন মহারাষ্ট্রের এই যুবক।

