মৌমিতা দেবনাথ,
পানীয় জলের সমস্যায় হাড়ি কলসি নিয়ে ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা
একটা গোটা গ্রাম ভুগছে পানীয় জলের সংকটে। গরম পড়তে না পড়তেই তীব্র হয়ে উঠেছে জল সংকট। তাই এবার সকল গ্রামবাসীরা মিলে ভোট বয়কটের ডাক দিল। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলার হিঙ্গলগঞ্জ গ্রামের সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়পাড়ায়। পানীয় জলের দাবিতে হাতে প্ল্যা কার্ড হাড়ি কলসি নিয়ে কার্যত রাস্তা অবরোধ গ্রামবাসীরা। তাদের দাবি যদি পানীয় জল দেওয়া না হয় তবে ভোটও দেওয়া হবে না। গ্রামবাসীদের অভিযোগ প্রধান উপপ্রধান প্রশাসন সবার কাছে এ বিষয়ে যাওয়া হয়েছে কিন্তু কোন রকম সুরাহা হয়নি। সাহেব খালি পঞ্চায়েত উপপ্রধান এ বিষয়ে পাল্টা সাফাই দিয়ে বললেন শীতকালে জল ঠিকঠাক পাওয়া গেলেও গরমকালে ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যায় ফলে জলের সমস্যা দেখা দেয়।

