পানীয় জলের সংকটে ভোট বয়কটের হুঁশিয়ারি দিল গ্রামবাসীরা

মৌমিতা দেবনাথ
পানীয় জলের সংকটে ভোট বয়কটের হুঁশিয়ারি দিল গ্রামবাসীরা
তপ্ত দাবদাহে পুড়ছে গোটা বাংলা। সেই সাথে বাংলার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গেছে পানীয় জলের সংকট। ইতিমধ্যেই জলের সংকটে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। এমনই আরেক দৃশ্য দেখতে পাওয়া গেল বাঁকুড়ার ২ নং ব্লকে। এলাকায় দীর্ঘ দিন যাবত বন্ধ পানীয় জলের পরিষেবা। যার ফলে তীব্র ক্ষোভে হাড়ি কলসি নিয়ে রাস্তায় বিক্ষোভে নামলো এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ এই সমস্যা দীর্ঘদিনের, প্রশাসনকে জানিয়েও কোনরকম সুরাহা হয় নি। তাই এবার ক্ষোভে বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিল।