পাঠান সিনেমা দেখে দর্শকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

মৌমিতা দেবনাথ,
পাঠান সিনেমা দেখে দর্শকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস
মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা পাঠান। প্রায় দু বছর পর পর্দায় কাম ব্যাক করেছেন শাহরুখ খান। তার সাথেই সিনেমায় যোগ্য সঙ্গ দিয়েছেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন। সিনেমার ট্রেলার এবং গান নিয়ে হয়েছে বহু বিতর্ক। কিন্তু সব বিতর্কের মাঝে মুক্তি পেয়েছে পাঠান সিনেমা। যা ঘিরে শাহরুখ ভক্তদের মধ্যে সৃষ্টি হয়েছে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। শাহরুখের বাংলো মান্নাতের সামনে ভীর উপছে পড়েছে অগণিত ভক্তদের। সকলে শুভেচ্ছা বার্তা জানাতে পৌঁছেছেন মান্নাতের সামনে। শাহরুখ খান ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন। শাহরুখ খানের সিনেমা মানেই দর্শকের মধ্যে এক অন্যরকম উন্মাদনা কাজ করে। সিনেমার ট্রেলার এবং গান হিট হয়েছে বহু আগে। ৪০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে পাঠান। সবকিছুকে ছাপিয়ে গেছে পাঠানের রেকর্ড। এই মুহূর্তে শাহরুখের পাঠান জ্বরে বুদ হয়ে আছে তার অগণিত দর্শক।