ফ্রি টিকিট দিয়েও নেই শেহজাদার দর্শক ! মুক্তির প্রথমদিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে সংগ্রহ করেছে মাত্র সাত কোটি ।
দ্বিতীয়দিনের কালেকশন মাত্র ৬.৫ কোটি টাকা। সব মিলিয়ে সেহেজাদার মোট কালেকশন ১২.৫ কোটি টাকা। এই সংখ্যাই বলে দিচ্ছে কয়েকটি সফল সিনেমার পর কার্তিকে অনেকেই বলিউড ‘শেহজাদা’ ডাকা শুরু করেছিলেন, সেটা সহজেই হচ্ছে না।
রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলেগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক। ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমায় অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন।
পাঠান’ ঝড়ে ‘শেহজাদা’র মুক্তি এক সপ্তাহ পেছানো হলেও অগ্রিম টিকেট বিক্রি আশানুরূপ না হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে প্রথম দিনের শোতে একটি টিকেটের সাথে আরেকটি বিনামূল্যেও দেয়া হয়েছে। তবুও সাড়া মিলছে না দর্শকের।

