পাট ক্ষেত থেকে উদ্ধার সিপিআইএম এজেন্টের ক্ষতবিক্ষত দেহ

পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায়। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার ইড়পালা গ্রাম পঞ্চায়েতের জয়বাগ গ্রামে ।সেখানে পাট ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে সিপিআইএম এজেন্টের ক্ষতবিক্ষত দেহ।সোমবারের সাত সকালে পাট জমির মধ্যে ওই সিপিআইএম এজেন্টের দেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার মানুষ। জানা গেছে শনিবার থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন বাড়ি থেকে কাজে যাওয়ার নাম করে তিনি বেরিয়েছিলেন।পুলিশের তরফ থেকেও বিভিন্ন এলাকায় খোঁজ করা হয়। প্রাথমিক অনুমানে মনে করা হচ্ছে যে রাজনৈতিক কারণেই মৃত্যু হয়েছে ওই সিপিআইএম এজেন্টের।