পাওনা টাকা চাইতেই ফুটন্ত তেলে দোকানদারকে ধাক্কা মেরে ফেলে চম্পট দিল ক্রেতা

মৌমিতা দেবনাথ
পাওনা টাকা চাইতেই ফুটন্ত তেলে দোকানদারকে ধাক্কা মেরে ফেলে চম্পট দিল ক্রেতা
দীর্ঘদিন যাবত মিষ্টির দোকানে বিনা পয়সায় মিষ্টি খেয়ে যাচ্ছিল এক ক্রেতা। আর এদিন দোকানদার সেই টাকা চাইতেই ফুটন্ত তেলের মধ্যে কার্যত তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চম্পট দিল ক্রেতা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পোকা মাঠপাড়া এলাকার একটি মিষ্টির দোকানে। জানা গেছে এদিন কৃষ্ণ পদ দে মোদক নামে এক মিষ্টির দোকানদারের কাছে প্রতিদিনের মতো মিষ্টি খেতে যায় ওই ক্রেতা। কিন্তু মিষ্টি খাওয়ার পরেই দোকানদার তার পাওনা টাকা চায়।এরপর ওই ক্রেতা টাকা দিতে অস্বীকার করে, এর পরেই তাদের দুজনের মধ্যে এবং দোকানদারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চম্পট দেয় ওই ক্রেতা। এরপর অত্যন্ত আশঙ্কা জনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।