পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের এবং চাকদহ পৌরসভার উদ্যোগে শুরু হল “বুড়িগঙ্গা” সংস্কারের কাজ। পরিদর্শনে এলেন পৌরপ্রধান, উপ পৌর প্রধান সহ ইঞ্জিনিয়াররা

মলয় দে নদীয়া :-
নদিয়ার চাকদহের ভাগীরথী গঙ্গার থেকে উৎপত্তি “বুড়িগঙ্গা” এই বুড়িগঙ্গা নদীর সংস্কারের কাজ শুরু হয়েছে। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বুড়িগঙ্গা নদী দেখতে এসেছিলেন এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর নদীয়া রানাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে তিনি বুড়িগঙ্গা সংস্কারের আশ্বাস দেন। অবশেষে রাজ্যের সেচ দপ্তর এবং চাকদহ পৌরসভার উদ্যোগে, শুরু হলো প্রায় সাড়ে তিন কিলোমিটার বুড়িগঙ্গা সংস্কারের কাজ। এই বুড়িগঙ্গা সংস্কারের ফলে চাকদহের বৈদ্যুতিক চুল্লির পাশে থাকা পুকুরে জোয়ার ভাটার জল ঢুকবে বলেও জানান পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস। চাকদহ পৌরসভার পৌর প্রধান,ইঞ্জিনিয়ার, মৎস্যজীবী সকলেই পরিদর্শন করেন বুড়িগঙ্গা সংস্কারের কাজ। এই বুড়িগঙ্গা সংস্কারের ফলে নদীর দুই পাশে থাকা চাষীদের খেত যেমন শস্য শ্যামলা হয়ে উঠবে… তেমনি বুড়িগঙ্গার জলে মাছ ধরে জীবিকা নির্বাহ করবে রাজ্য সরকারের থেকে পাওয়া চাকদহের মৎস্যজীবী কার্ড হোল্ডাররা। পাশাপাশি চাকদহের নাগরিক তথা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক বিবর্তন ভট্টাচার্য জানান এই বুড়িগঙ্গা নদীর সংস্কার হওয়ার ফলে চাকদহ শহরের সাথে সাথে বাসস্ট্যান্ডের জমাকৃত জল বুড়িগঙ্গার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভাগিরতিতে পৌঁছে যাবে ফলে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে চাকদহের মানুষ। ফলে খুশি সকলেই।