পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতায় শুরু হল দুই দিনব্যাপী হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী

পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতায় শুরু হল দুই দিনব্যাপী হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী। মালদা শহরের অতুল চন্দ্র মার্কেট এলাকায় অবস্থিত জেলা শিল্প কেন্দ্রে দুদিন ব্যাপী এই হস্ত শিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজনন করে উদ্বোধন করেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী তাজমহল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা অন্যান্য বিশিষ্ট জনেরা এবং আধিকারিকরা। জানা গেছে জেলা বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা নিজেদের হাতে তৈরি করা বিভিন্ন কারুকার্য নিয়ে হাজির হয়েছেন। এই বিষয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন হল আজ। রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে জেলার হস্তশিল্পীরা যাতে রাজ্য এবং দেশ-বিদেশে সাড়া ফেলতে পারেন সেই আশা রাখেন তিনি।