পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার শিবির। পয়লা এপ্রিল থেকে ১০ ই এপ্রিল পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির। বুধ ভিত্তিক অনুষ্ঠিত হবে এই শিবির। প্রায় ৩৩ টি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে শিবির থেকে। সোমবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। উল্লেখ্য এই নিয়ে এদিন সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রাথমিক পর্যায়ে একটি আলোচনা পর্ব সারেন জেলাশাসক। যেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরাও।

