মলয় দে নদিয়া :- সারা বছরের ব্যতিক্রম নয় পরিবেশ দিবসের রাতেও,গয়েশপুরে রাতের অন্ধকারে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত ছিলো গতকালকেও । দিনের পর দিন প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে চলছে অবাধে মাটি কাটা।
সারাদিনব্যাপী বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান ফ্লেক্স ব্যানার হোডিং পোস্টারে ছয়লাপ হলেও মাটিকাটা অব্যাহত।
গতকাল গভীর রাতে গ্রামবাসীদের তৎপরতায় হাতে নাতে ধরা পড়লো চোরা মাটি কারবারি।
গয়েশপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের খাল থেকে চুরি হচ্ছিল মাটি,রাতের অন্ধকারে ডাম্পার লাগিয়ে অবৈধ কাজ চলছিল দিনের পর দিন। রবিবার মধ্য রাতে গ্রামবাসীরা প্রতিরোধ করে এবং গাড়ি আটক করে । ঘটনার খবর পেয়ে ছুটে আসে গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সহ জনপ্রতিনিধিরা।খবর দেওয়া হয় গয়েশপুর পুলিশ ফাঁড়িতে।পুলিশ এসে দুজন ড্রাইভার ও একজন খালাসিকে আটক করে।
এছাড়াও আটক করে ১৭টি ডাম্পার ও তিনটে জেসিপি।
স্থানীয় সূত্রে জানা যায় দিনের পর দিন রাতের অন্ধকারে অবৈধভাবে খাল থেকে মাটি কাটতো মাটি মাফিয়ারা। ঘটনাস্থলে এসে গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান বিষয়টি তদন্তের দাবি জানান পুলিশ প্রশাসনের কাছে। এই কাজের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন গয়েশপুর পৌর প্রধান।

