কথায় বলে ভালবাসলে ভয় কিসের। আর এই প্রবাদ বাক্যটি যেন অবিকল বাস্তবে দেখতে পাওয়া গেল। পরকীয়া প্রেমের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসল গৃহবধূ। দুজনেই বিবাহিত। বাড়িতে রয়েছে সন্তান ও। কিন্তু তা সত্ত্বেও অন্যত্র ভালোবাসার ঘর বেঁধেছিলেন দুজনে। কিন্তু কতদিন আর এভাবে থাকা যায় তাই সামাজিক স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্না প্রেমিকার।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা এক নং ব্লকের ঘোগ্রাম গুরি এলাকায় । বুধবার বিকেলে প্রেমিকের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন ওই গৃহবধু। জানা গেছে দুজনারই ঘর সংসার রয়েছে এবং সন্তানেরও রয়েছে কিন্তু তা সত্ত্বেও সামাজিককে উপেক্ষা করে সংসার বেঁধে ছিল দুজনে এমনটাই অভিযোগ ওই গৃহবধুর। আরো জানা গেছে দুজনের বাড়ি একই গ্রামে। আর এর জেরেই বাঁধে বিপত্তি। গ্রামের মহিলারা একত্রিত হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ওই গৃহবধূ প্রেমিকের বাড়িতে ঢুকতে গেলেই ওই ব্যক্তি ছেলে বাধা দেয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

