মৌমিতা দেবনাথ
পয়লা বৈশাখ উপলক্ষে বাদকুল্লা উন্মুক্ত ফাউন্ডেশন এর পক্ষ থেকে আয়োজিত হল এক প্রস্তুতি সভা
নদীয়ায় বাদকুল্লা শীতলাতলায় উন্মুক্ত ফাউন্ডেশন এর পক্ষ থেকে আসন্ন পয়লা বৈশাখ উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আগামী পয়লা বৈশাখে বাদকুল্লায় এক সুবিসাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। এই শোভাযাত্রায় বাঙালি জীবন থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্য যেমন তালপাতা নকশি কাঁথা শীতলপাঠী সহ বাংলার বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হবে। উক্ত শোভাযাত্রায় উপস্থিত থাকবেন বাদকুল্লা ও সংলগ্ন এলাকার সকল সরকারি ও বেসরকারি স্কুল সাহিত্য সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থার বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানকে সামনে রেখে এদিন হাতে কলমে মুখোশ বানানো কর্মশালার আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন ডক্টর গৌরাঙ্গমোহন সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্যোক্তারা জানালেন এই বর্ণাঢ্য শোভাযাত্রা একটি রেকর্ড সৃষ্টি করতে চলেছে।

