পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ পালন, নদীয়ার মুরূটিয়া থানায়

পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ পালন, নদীয়ার মুরূটিয়া থানায়
মলয় দে নদীয়া :-আজ নদীয়া জেলার মুরুটিয়া থানা তে পালিত হল পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ। এই পথ নিরাপত্তা সপ্তাহের সময়সীমা হল ১৪ই ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত। টোটো ও অটো চালকদের ডেকে তাদেরকে ট্রাফিক সচেতনতা সম্পর্কে ওয়াকিবহাল করা হয় আজকের এই সভায়। ভারতীয় রেডক্রস সোসাইটির সহযোগিতায় ও তেহট্ট হাইওয়ে ট্রাফিক গার্ডের পরিচালনায় যৌথভাবে আজকের এই কর্মসূচি পালিত হলো। তৎসহ ৮১ জন মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এই শিবিরে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেহট্ট ট্রাফিক গার্ড ওসি শংকর নারায়ণ সাহা, মুরুটিয়া থানার ওসি সুরজিৎ ঘোষ, ভারতীয় রেডক্রস করিমপুর এক নম্বর ব্লকের সম্পাদক তারকনাথ দে সহ অন্যান্য অফিসার গন ও পুলিশ কর্মীরা।