মৌমিতা দেবনাথ,
পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় ইউটিউবার অমিত মন্ডলের
শারীরিক অক্ষমতা এবং চরম অভাব অভিযোগ কে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে সফলতার চরমে পৌঁছেছিলেন জনপ্রিয় ইউটিউবার অমিত মন্ডল। শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও তার ইউটিউবের ব্লগগুলোতে উঠে আসতো জীবনের নানা প্রতিকূলতার কথা। এক্সিডেন্টের আগে শেষ পোস্টে লিখেছিলেন আমার ফাঁসি হবে এখন আমি কারাগারে বন্দি। মৃত্যুর মাত্র দুদিন আগে এই পোস্ট কেন করেছিলেন তিনি।কলেজে পড়াশোনা করছিলেন। তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভ্লগে উঠে আসত তাঁর জীবনের নানা গল্প যা দ্রুত পৌঁছে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। সাবস্ক্রাইবারের সংখ্যাও ছিল প্রচুর। ফ্রেজারগঞ্জের শিবপুর জংশন এলাকার বাসিন্দা অমিত।মঙ্গলবার সন্ধে নাগাদ ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় একটি স্কুটার অ্যাক্সিডেন্টে আহত হন অমিত। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই ব্যক্তি। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অমিতের। তার আকস্মিক মৃত্যুতে মর্মাহত সকলে। গোটা সোশ্যাল মিডিয়া তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে।

