মৌমিতা দেবনাথ,
পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে পৌঁছে দিলেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ
চাকদহ তাঁতলায় পথ দুর্ঘটনায় গুরুতর যখম দুই ব্যক্তিকে দায়িত্ব নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছে দিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। আজ ২০শে মার্চ সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে চাকদহ তাতলার ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুমুলিয়া রাজঘড় পাড়ায়। সেই সময় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তার বিধানসভার কার্যালয়ে বসে কাজ করছিলেন। বৃষ্টির কারণে ওই দুই যুবক স্কুটি নিয়ে যাওয়ার সময় স্লিপ করে রাস্তায় পড়ে যায়। জানা গেছে দুই যুবকের নাম শুভঙ্কর দে এবং বিপুল যাদব। তৎক্ষণাৎ খবর পেয়েই ছুটে আসেন বঙ্কিম ঘোষ এবং নিজে গাড়িতে করে ওই দুই যুবককে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছে দেন। বিজেপি বিধায়কের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন সকলে।

