পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার

মলয় দে,নদীয়া : করোনা সংক্রমণের জেরে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে । ছোট ছোট ছেলেমেয়েরাও রয়েছে এই মুহূর্তে ঘরবন্দী। ছোট ছোট ছেলেমেয়েদের মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে এলো নদীয়া জেলার কৃষ্ণনগরে স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগরের ঐকতান ।

সোমবার দেপাড়া পঞ্চায়েতের সুবর্ণ বিহারের গৌরাঙ্গপাড়ায় ৫০ জন ছেলে-মেয়ের হাতে খাতা, কলম, পেনসিল, রবার, লজেন্স সহ শুকনো খাবার বিলি করেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি অরিন্দম দেব জানান “লক ডাউনে অনেক পরিবারের প্রধান কর্মহীন। ছেলে-মেয়েদের মুখে একটু হাসি ফোটাতেই আমাদের এই উদ্যোগ”।