মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটের আর বাকি মাত্র কয়েকটা দিন। আর ভোটের আবহে ফের রাজ্যে উদ্ধার হয়েছে তাজা বোমা। জানা গেছে গতকাল সকালে মুর্শিদাবাদের বড়য়ার সুন্দর ব্লকের মীর পাড়ায় কংগ্রেস কর্মী আইবুবশেখের বাড়ির পেছন থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন এবং বোম স্কোয়ার্ড টিমকে। বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। যদিও তৃণমূলের তরফ থেকে দাবী করা হয়েছে ভোটের আগে কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করার জন্য এমন কাজ করছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যেই বোমা বিস্ফোরণ এবং সন্ত্রাসের চিত্র উঠে এসেছে রাজ্যের একাধিক জায়গায় তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। ফের তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী।

