পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু গড় নন্দীগ্রামে বিজেপি তৃণমূল দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু গড় নন্দীগ্রামে বিজেপি তৃণমূল দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা।
নন্দীগ্রাম, যে নামের সাথে সর্বদা উত্তেজনা জড়িয়ে থাকে। প্রায় সোই খবনের শিরোনামে নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনার ঘটনা উঠে আসে। পঞ্চায়েত নির্বাচনের আগে আবারো উত্তেজনায় ফুঁসে উঠল নন্দীগ্রাম। নন্দীগ্রামের গোকুলনগরে পঞ্চায়েত নির্বাচনের আগে রাতের অন্ধকারে মধুচক্র চালানোর ঘটনা ফাঁস হয় পঞ্চায়েত অফিসেই। সেই অভিযোগে পঞ্চায়েত অফিসের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ শুরু হয় আর ঠিক সেই সময় অপরদিক থেকে আসছিল তৃণমূলের মিছিল। আর এরপর কার্যত উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় তৃণমূল বিজেপি দুই পক্ষের সংঘর্ষ বাদে এবং হাতাহাতিও শুরু হয়ে যায়। দুই পক্ষের সংঘর্ষে আহত হন কয়েকজন তৃণমূল এবং বিজেপি কর্মী। আর এর পর এই ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশের আসামাত্রই পুলিশের সাথেও বচসা শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। দুই পক্ষের বছরসা হাতাহাতিতে কার্যত উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।