পঞ্চায়েত ভোটের আগে ভারী বুটের আওয়াজে ঘুম ভাঙলো চাকদার গ্রামের মানুষের

পঞ্চায়েত নির্বাচনের আগে ভারী বুটের আওয়াজে কেঁপে উঠল চাকদহ ব্লকের বিভিন্ন এলাকা কারণ পঞ্চায়েত ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে আজ চাকদহ ব্লকের বিভিন্ন এলাকায় পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। চাকদার উত্তর পাঁচপোতা, রাউতারি চৌমাথা ও শিমুরালি বাজারে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে এলাকার বাসিন্দাদের জানান দিল যে পঞ্চায়েত ভোট হবে নির্বিঘ্নে তাই যাতে আতঙ্কিত না হন সাধারন মানুষ। উল্লেখ্য আগামী ৮ই জুলাই রাজ্যে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে। আর যার ফলে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘ কয়েক দিন যাবত আদালত এবং নির্বাচন কমিশনের দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যে পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। আর এর পর গতকাল থেকেই রাজ্যে প্রতিটি জেলায় প্রবেশ করেছে কেন্দ্রীয় বাহিনী। আজ চাকদহ ব্লকে কেন্দ্রীয় বাহিনী পৌছাতে খানিকটা যেন স্বস্তিতে সাধারণ মানুষ। এলাকা ঘুরে দেখল কেন্দ্রীয় বাহিনী তাদের সাথে উপস্থিত ছিলেন চাকদহ থানার পুলিশ আধিকারিকরা। সাধারণ মানুষকে তারা আশ্বাস দিলেন যাতে কোনরকম আতঙ্কিত না হন তারা।