মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটের আগে বিজেপি বিধায়কের নিখোঁজ পোস্টারে ছয়লাপ
দোরগোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ার পাত্রসায়েরে বিজেপি বিধায়কের নিখোঁজ পোস্টার ঘিরে শোরগোল পড়ে গেল। সম্প্রতি বাঁকুড়ার ইন্দাস ব্লকের অন্তর্গত পাত্রসায় পান্ডুয়া বাজারে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার নামে একাধিক নিখোঁজ পোস্টার নজরে আসে স্থানীয়দের।পোস্টারে লেখা আছে ব্যক্তির নাম নির্মল ধারা তিনি একজন এমএলএ এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তিনি নিখোঁজ। বাস যাত্রীদের প্রতীক্ষালয় থেকে শুরু করে চায়ের দোকান কোন জায়গা বাদ নেই পোস্টার পড়তে। তৃণমূল এ ঘটনায় কটাক্ষ করে বলেছে বিধানসভা নির্বাচনের পর থেকে এলাকায় বিজেপি বিধায়ককে আর দেখতে পাওয়া যায়নি। তবে কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

