পঞ্চায়েত ভোটের আগে ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল শতাধিক আদিবাসী পরিবার

মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটের আগে ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল শতাধিক আদিবাসী পরিবার
পঞ্চায়েত ভোটের আগে শাসক শিবিরে একের পর ভাঙ্গন। ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল শতাধিক আদিবাসী পরিবার। গাইঘাটা থানার জলেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতে বিজেপির এক পথ সভায় কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির বনগাঁ সংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস। বিজেপিতে যোগদান করে কর্মীরা জানালেন যে যেভাবে তৃণমূলে দুর্নীতি চলছে সেই দলে তাদের আর থাকা সম্ভব হচ্ছে না। পঞ্চায়েত ভোটের আগে যেভাবে তৃণমূলে একের পর এক ভাঙ্গন চলছে তাতে শাসক শিবির যে বেশ চাপে পড়তে চলেছে তা বলাই বাহুল্য।