মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটের আগে ফের এলাকা উন্নয়নকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তুঙ্গে
এবার এলাকার উন্নয়নকে কেন্দ্র করে বিরোধিতার পারদ চরল বাঁকুড়ার সোনামুখিতে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরোধীতায় আটকে এলাকার উন্নয়নের কাজ।পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ও স্থানীয় বিডিওকে কাঠগোড়ায় তুলে বাঁকুড়ার সোনামুখী এলাকায় পোস্টার দিল বিজেপি। ডিহি পাড়া গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকায় বিশাল আকৃতির এক পোস্টার পড়েছে আর সেই পোস্টারে লেখা আছে বিধায়ক দিবাকর ঘরামির এলাকা উন্নয়ন তহবিল থেকে দেওয়া কাজগুলি বিডিও ও পঞ্চায়েত সমিতির অসহযোগিতার জন্য দীর্ঘ ১ বছর পেরিয়ে গেলেও কাজ শুরু করা গেল না। আর এই পোস্টার প্রকাশ্যে আসা মাত্রই শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ , এলাকার কোনরকম উন্নয়ন তারা করছে না। তহবিলের অর্থে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। গোটা বিষয়ে ইতিমধ্যে চরমএ পৌঁছেছে রাজনৈতিক বিতর্ক।

