নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত ভোটের আগে গুলিবিদ্ধ হয়ে খুন নদীয়ার তৃণমূল নেতা,আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ায় ঝরলো তৃণমূল নেতার রক্ত। নদীয়ার থানার পাড়া থানার এক নং গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মতিরুল ইসলাম। নিহত তৃণমূল নেতার বাড়ি নদীয়ার করিমপুরের আজরামপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় এদিন ছেলের সাথে দেখা করে মুর্শিদাবাদ থেকে ফিরছিলেন নদীয়ার ওই তৃণমূল নেতা। তার ছেলে নওদা বিএড কলেজে পড়ে। ছেলের সাথে দেখা করতেই সেখানে গিয়েছিলেন। ফেরার পথে টিয়াকাটা ফেরিঘাট এর কাছে তৃণমূল নেতা কে উদ্দেশ্য করে ৫ রাউন্ড গুলি চলে এবং তার উপর হামলা চালানো হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পাঁচ রাউন্ড গুলি এবং বিকট বোমার শব্দে গোটা এলাকা ভর সন্ধ্যেবেলায় কেঁপে ওঠে। এরপরেই রক্তাক্ত অবস্থায় ওই স্থানে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রচুর পুলিশ কর্মী ও মোতায়েন করা হয়েছে এবং নদীয়া থেকে তৃণমূল কর্মী সমর্থক এবং তার আত্মীয়-স্বজনেরা সেখানে পৌঁছেছে। যদিও তৃণমূল সংখ্যালঘু গোষ্ঠীর তরফ থেকে স্থানীয় এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মূলত গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী খুন হয়েছে বলে দলের তরফ থেকে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

