পঞ্চায়েত ভোটার আগে গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত তৃণমূল নেতা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত ভোটার আগে গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত তৃণমূল নেতা।
পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে রক্ত ঝরল কামারহাটিতে।তৃণমূল নেতাকে চপার দিয়ে কোপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরেরই ছেলের বিরুদ্ধে। পুলিশ জানায় আক্রান্ত ঐ তৃণমূল নেতার নাম আলী রাজা।চপার দিয়ে তাঁর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় স্থানীয় কাউন্সিলর আফসানা খাতুনের ছেলে নওয়াজ সিকান্দারের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ আক্রান্ত ঐ তৃণমূল নেতার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে এলাকায় এক রক্তদান শিবিরের অনুষ্ঠান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন কামারহাটির তৃণমূল নেতা আলি রাজা। কামারহাটির পাঁচ মাথার মোড় পার করার পর স্থানীয় কাউন্সিলর আফসানা খাতুনের ছেলে নওয়াজ সিকান্দার চপার দিয়ে আলি রাজার উপরে আক্রমণ করে বলে অভিযোগ। ধারাল চপার দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়া হয় তৃণমূল নেতাকে। গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা আলি রাজা। তারপর স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।যদিও ঘটনার পর থেকেই পলাতক সিকান্দর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলঘড়িয়া থানার পুলিশ। আলী রাজার স্মৃতিমধ্যেই অভিযোগ করেছেন যে বেশ কিছুদিন ধরেই তার স্বামীকে হুমকি দেওয়া হচ্ছিল।
তারা আরো অভিযোগ তার স্বামী সমাজের জন্য কাজ করে বেশ কয়েকবার কাউন্সিলরের কাজকর্মের প্রতিবাদ ও সে করেছিল। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে কামারহাটিতে। আপাতত পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।