পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে, প্রশাসনিক তৎপরতা, আজ থেকে শুরু হল শান্তিপুর থানার রূটমার্চ

মলয় দে নদীয়া:- নির্বাচন কমিশন কর্তৃক সদ্য ঘোষিত হয়েছে পঞ্চায়েত ভোট। লাগু হয়ে গিয়েছে বিভিন্ন নির্বাচনী আচরণবিধি ।খুব অল্প সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে যাবতীয় কর্মকাণ্ড। উদ্দেশ্য একটাই অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই, আরো একবার প্রশাসনিক কড়া হুশিয়ারি দিতে , বুটের শব্দ মাটি কাপালো শান্তিপুর ব্লকের বেলঘরিয়া ১ নম্বর পঞ্চায়েত এলাকায়। অন্যদিকে ভোটারদের নিশ্চিন্তে নিরাপদে ভোট দেওয়ার আশ্বাস । শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী নিয়ে দীর্ঘক্ষন বিভিন্ন এলাকায় চলে এই রূট মার্চ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বিভিন্ন গ্রামীণ এলাকায় মাঝেমধ্যেই চলবে রূটমার্চ। শান্তিপুর থানা এলাকায়, সন্ধের পর গ্রামে ঢোকার বিভিন্ন পথে চলবে, নাকা চেকিংও। টহলদারি গাড়িসহ পুলিশী নজরদারিও যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে বলে জানা গেছে।
তবে আজ রবিবার থাকার কারণে শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন অফিসে, নমিনেশন সংক্রান্ত সমস্ত কাজকর্ম বন্ধ আর তাই হয়তো রূটমার্চের জন্য এই দিনটিকে বেছে নিয়েছে পুলিশ প্রশাসন।