নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত নির্বাচনের দিন বিরোধীদের ঘর থেকে বের হতে দেব না- হুমকি নদীয়ার চাপড়ার তৃণমূল ব্লক সভাপতির।
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই প্রকাশ্য সভা থেকে নদীয়ার চাপড়ার তৃণমূল ব্লক সভাপতি শুকদেব ব্রহ্ম হুমকি দেন যে পঞ্চায়েত নির্বাচনের দিন বিরোধীদের ঘর থেকে বের হতে দেব না। এমন মন্তব্যের পরই বিভিন্ন মহলে উঠেছিল সমালোচনার ঝড়। আর তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন তৃণমূলের রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ বলেন, কেউ যদি নিজেকে তৃণমূল কংগ্রেসের সর্বে সরবা মনে করে তবে তাকে বসিয়ে দেওয়ার দায়িত্ব দলের। তৃণমূল কংগ্রেসের মাননীয়া মুখ্যমন্ত্রী নির্দেশে পালন করি সব কাজ হয় সেখানে কেউ নিজেকে বড় মনে করতে পারে না। শুকদেব ব্রহ্ম কে নাম না করে সায়নী ঘোষ বলেন যে কেউ যদি দলের কথা অমান্য করে নিজেকে বড় কিছু মনে করে এবং মানুষকে হুমকি দেয় ধমকি দেয় তবে সে যেন একটা কথা মনে রাখে যে বাপের ও বাপ আছে।

