নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন গান বাঁধলেন মদন মিত্র,মদন মিত্র মানেই মজার মজার কথা আর রঙিন মেজাজ। সর্বদা বিন্দাস এবং হাসি মজা করতেই ভালোবাসেন তিনি। আর এবার পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন গান বেঁধে বিরোধীদের খোঁচা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপ আর সামনে আসছে পঞ্চায়েত নির্বাচন আর তার আগে এমনই হাসি মজায় নতুন গান বেঁধে ফেললেন তিনি। এর আগেও বহুবার তিনি বিভিন্ন বিষয় নিয়ে গান বানিয়েছেন। আর এবার আসন্ন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যেন এক প্রকার বিরোধীদের কটাক্ষ করে তিনি গান গাইলেন। নতুন বাংলায় সেই গান লাইভ শুনে নিন আপনারা নিজেরাই।

