মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত অফিসে ল্যাপটপ, সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি চুরি করে চম্পট দিল চোর
সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগে পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরি। হুগলির গোঘাটে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে ল্যাপটপ সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি চুরি করে চম্পট দিল দুষ্কৃতি। চুরি গেছে তিনটি ল্যাপটপ সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক গুরুত্বপূর্ণ নথি সহ আরো বেশ কিছু জিনিসপত্র। জানা গেছে বুধবার সকালে কর্মীরা অফিসে এসে দেখতে পান, বিভিন্ন ঘরের তালা চাবি ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এরপরই খবর দেওয়া হয় পঞ্চায়েত প্রধান মনীষা সেন কে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ ও জানানো হয়েছে। কারা এমন দুঃসাহসিক কান্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়।

