মৌমিতা দেবনাথ
ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জিডি ওয়াডুকাই চাকদা ব্রাঞ্চের ছাত্র- ছাত্রী সৌমিলি ও সক্রিত শেঠ
নদীয়ার জিডি ওয়াডুকাই ক্যারাটে ইনস্টিটিউটের চাকদা ব্রাঞ্চ থেকে স্কুল গেমস স্টেট চ্যাম্পিয়নশিপে জয়ী হয়ে এবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে নদীয়ার জিডি ওয়াডুকাই ইনস্টিটিউটের সক্রিত শেঠ এবং সৌমিলি রায়। আজ তাদেরকে ক্যারাটে ইনস্টিটিউট এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জিডি ওয়াডুকাই ক্যারাটে ইনস্টিটিউট এর ছাত্রী সৌমিলি রায় জানিয়েছে গত 12 বছর যাবত সে এই ইনস্টিটিউটে ক্যারাটে প্রশিক্ষণ করছে এবং আসানসোলে স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে এবার সে দিল্লি পাড়ি দেবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার জন্য।
জি ডি ওয়াডুকাই ক্যারাটে ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সুপ্রিয় দত্ত জানিয়েছেন, ইনস্টিটিউট থেকে যারা সাফল্য অর্জন করে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় যাতে তারা আগামী দিনে আরও উৎসাহ পায় এবং আরো বেশি সাফল্য অর্জন করে।
নদিয়া জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গৌতম দত্ত জানিয়েছেন তিনি আশা করবেন যাতে তাদের ইনস্টিটিউট এর ছেলেমেয়েরা ন্যাশনালে গিয়ে বাংলার নাম উজ্জ্বল করতে পারে।

