নৈহাটিতে বন্ধুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আর এক বন্ধুর বিরুদ্ধে

নৈহাটিতে বন্ধুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আর এক বন্ধুর বিরুদ্ধে
নৈহাটিতে এক কলেজ ছাত্রের মৃত্যুতে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনায় বন্ধুর দিকে অভিযোগের তীর তুলেছে মৃত ওই ছাত্রের পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে নৈহাটি পুরসভার ৪ নং ওয়ার্ডের কুমোর পাড়া এলাকায়। জানা গেছে বুধবার রাতে ওই ছাত্রের মা তাদের বাজারে যায় এবং তার বোনের সাথে সে ঘরে ছিল এরপর বোনকে মায়ের কাছে পাঠিয়ে দিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয় এরপর ওই ছাত্রের মা এসে বহু ডাকাডাকি করা সত্ত্বেও দরজা না খোলায় জালনা দিয়ে দেখতে পান সিলিং ফ্যানের হুকের সাথে ঝুলছে ওই ছাত্রের মৃতদেহ। ঘটনায় মৃত ওই ছাত্রের পরিবারের সদস্যরা অভিযোগের তুলেছে তার এক বন্ধুর দিকে। পরিবারের অভিযোগ সম্প্রতি ফেসবুকের মাধ্যমে বিকি চৌধুরী নামে একজনের সাথে আলাপ হয় মৃত ওই ছাত্রের। এরপরে দু দফায় ৪০ হাজার টাকা ধার দিয়েছিল দুজনের ঘনিষ্ঠতা ও বেড়েছিল। বিকির বিরুদ্ধে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে মৃত এই ছাত্রের পরিবার।