মৌমিতা দেবনাথ,
নেশা মুক্ত করিয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন নেশা আসক্তদের উপর করা হতো অত্যাচার এবং নির্যাতন, এমনটাই অভিযোগ নেশা সক্তদের পরিবারের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের কবর পাড়া এলাকায়। জানা গেছে বিগত কয়েকদিন যাবত ওই এলাকায় একটি নেশা মুক্ত কেন্দ্র গড়ে উঠেছে যেখানে নেশা শক্তদের চিকিৎসা করা হচ্ছিল। ১৪ জন নেশাসক্ত ব্যক্তিরা সেখানে ভর্তি ছিল। এদিন আচমকা ওই বেসরকারি কেন্দ্রে ভাঙচুর চালায় নেশাশক্ত ব্যক্তিদের পরিবারের লোকরা। তাদের অভিযোগ এই কেন্দ্রে চিকিৎসা করানোর নামে নেশা শক্তদের উপর নির্মম এবং অকথ্য অত্যাচার করা হয়। এমনকি তাদের নিম্নমানের খাবার দেওয়া হয়। তবে ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন নেশা মুক্ত কেন্দ্র। তাদের দাবি যে বিষয়টি ব্যক্তি আক্রমণ করা হচ্ছে। অপরদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর জানালেন যে এলাকায় যে একটি নেশা মুক্ত কেন্দ্র গড়ে উঠেছে তা নাকি তিনি জানতেন না। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

