নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচার বন্ধ হওয়ার সাথে সাথে দলীয় কর্মী-সমর্থকদের তৎপরতা বুথ সাজানোর জন্য

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচার বন্ধ হওয়ার সাথে সাথে দলীয় কর্মী-সমর্থকদের তৎপরতা বুথ সাজানোর জন্য

মলয় দে নদীয়া:- রাত পোহালেই ভোট। চূড়ান্ত পর্যায়ের ভোট প্রচার শেষ হয়েছে গতকাল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সভা-সমিতি এবং দলগতভাবে প্রচারে যাওয়া বন্ধ। তাই প্রার্থীরা নিজের মতন করে এককভাবেই দলীয় কর্মী সমর্থকদের সাথে যোগাযোগ করছেন বুথ সাজানোর তদারকি করতে, পোলিং এজেন্টদের ভোটার তালিকা এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র তুলে দিয়ে তাদের নিজের নিজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। তবে কর্মী-সমর্থকরা অধিকাংশই ব্যস্ত নিজস্ব ওয়ার্ডে ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ভোটকেন্দ্রে যাওয়ার পথে সাজিয়ে তোলার জন্য। ওয়ার্ড অফিসে বসে অথবা প্রার্থীর বাড়িতে বসেই চলছে এ ধরনের কাজ।