নির্বাচনের পরেও ব্যালট বাক্স লুঠের প্রচেষ্টা। স্ট্রং রুমের ব্যালট বাক্স পাহারায় সারারাত জুড়ে চলল চরম উত্তেজনা। রাজনৈতিক নাটক হলো মালদার মোথাবাড়ি এলাকায়। স্ট্রং রুমে ব্যালট বাক্স লুঠের চেষ্টার অভিযোগ উঠল দু তরফেই।

মালদা:নির্বাচনের পরেও ব্যালট বাক্স লুঠের প্রচেষ্টা। স্ট্রং রুমের ব্যালট বাক্স পাহারায় সারারাত জুড়ে চলল চরম উত্তেজনা। রাজনৈতিক নাটক হলো মালদার মোথাবাড়ি এলাকায়। স্ট্রং রুমে ব্যালট বাক্স লুঠের চেষ্টার অভিযোগ উঠল দু তরফেই।
অপরদিকে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গাড়ি ভাঙচুরের অভিযোগও এলো।
মূলত মোথাবাড়ি বিডিও অফিসের পাশেই স্ট্রং রুম করা হয়েছে। রবিবার রাত থেকে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে এলাকায়। তথ্যসূত্রে খবর, প্রতিটি দলের তরফে তিনজন স্ট্রং রুমের বাইরে থাকতে পারবে বলে প্রশাসনের তরফে জানানো হয়। সেই অনুযায়ী গতকাল মন্ত্রী সাবিনাইয়াসমিন এলাকায় যান। তবে তিনি স্ট্রং রুমের(Strong room) ভেতর ঢোকার চেষ্টা করেন বলেনঅভিযোগ। এই নিয়ে শুরু হয় বিরোধীদের সঙ্গে মন্ত্রীর তরজা। বিরোধী সব দল একজোট হয়ে তাঁকে আটকান।মন্ত্রীর গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন তারা।মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, যে গাড়িতে ভাঙচুর হয়েছে, সেটি তাঁর ছিল না। ওই এলাকার সিপিএমের জেলা পরিষদের প্রার্থী নইমুদ্দিন শেখ জানিয়েছেন, রাত সাড়ে ১১টা নাগাদ মন্ত্রী সেখানে আসেন। স্ট্রং রুমলুঠের চেষ্টা করেন। জনগণ একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।