নির্বাচনের দুদিন আগে নিখোঁজ বিজেপি কর্মীর দেহ মিলল পাট খেতে

মলয় দে নদীয়া:- নির্বাচনের দুদিন আগে থেকে নিখোঁজ বিজেপি কর্মীর দেহ মিললো বাড়ির কিছু দূরে পাট ক্ষেতে। আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার পন্ডিতপুর গ্রামে। মৃত বিজেপি কর্মীর নাম অষ্টম মন্ডল। এবারের পঞ্চায়েত নির্বাচনে তার বৌদি ১০১ নম্বর বুথের বিজেপির মনোনীত প্রার্থী। নির্বাচনের দুদিন আগে সন্ধ্যায় নির্বাচনে প্রচার করতে বেড়িয়ে নিখোঁজ হয় অষ্টম। ধুবুলিয়া থানায় তার নিখোঁজ থাকার একটি অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা পাট খেতে অষ্টমের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিজেপি কর্মী অষ্টম যাতে নির্বাচনে সক্রিয়ভাবে কাজ না করতে পারে সেই কারণে আগে থেকেই তাকে সরিয়ে দিয়ে খুন করা হয়েছে। অষ্টমের মৃত্যুতে অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে।ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত চেয়ে সিবিআই তদন্তের দাবি করেছে মৃত অষ্টমের পরিবার।