নিজের স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
নিজের স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
অত্যন্ত চঞ্চল্যকর খুনের ঘটনায় সাক্ষী থাকলো উত্তর 24 পরগনার বারুইপুর তিওয়ারি এলাকা। নিজের স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ প্রায় নিত্যদিন স্বামী এবং স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছে তা নিয়ে প্রায় দিন তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। যে কারণে মাঝেমধ্যেই সুপর্ণা বাপের বাড়ি চলে যেত আবার ফিরে এসে সংসারও করত। তার স্বামী কমল হালদার মাঝেমধ্যে তার গায়ে হাতও তুলতো। এদিন পাড়ায় চলছে গো কালীপুজোর বিসর্জনের উৎসব সেখানে স্ত্রী সুপর্ণা যাওয়ার জন্য জেদ করে কিন্তু তাকে যেতে বাধা দেয় কমল। অবশেষে বেশি জোরাজুরি করবে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং এরপরে সে স্থানে রক্তে মেখে লুটিয়ে পড়ে সুপর্ণা। এরপর ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ,ঘটনায় স্বামী কমল হালদার আপাতত পলাতক। তাদের ছেলে সোমনাথ জানায় যে বাবা মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে। এই ঘটনায় শোকের ছায়া গোটা এর আঁকা জুড়ে প্রত্যেকের একটাই বক্তব্য ,স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে কিন্তু তা বলে পিটিয়ে খুন করে ফেলবে। পুলিশ ঘটনা তদন্ত করছে এবং ওই ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা করছে।